শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

টাইব্রেকারে রোমাঞ্চকর জয়: চরহাজিগঞ্জে বেপারী ডাংগী স্পোর্টিং ক্লাবের ট্রফি জয়

​সিনিয়র রিপোর্টার :আব্দুস সালাম মোল্লা   |   শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাইব্রেকারে রোমাঞ্চকর জয়: চরহাজিগঞ্জে বেপারী ডাংগী স্পোর্টিং ক্লাবের ট্রফি জয়

জমকালো আয়োজন ও বিপুল দর্শকের উপস্থিতিতে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহাজিগঞ্জে অনুষ্ঠিত ‘ব্যাপারী ডাংগী স্পোর্টস ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

​আজ বৃহস্পতিবার (১৩ই আগস্ট) বিকেলে চরহাজিগঞ্জের ব্যাপারী ডাঙ্গী মাঠে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় চরহাজিগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং বেপারী ডাংগী স্পোর্টিং ক্লাব।

​নির্ধারিত সময়ে দু’পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই শেষে খেলাটি ড্র থাকায় তা টাইব্রেকারে গড়ায়। অবশেষে টাইব্রেকারে ৪-৩ গোলে চরহাজিগঞ্জ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বেপারী ডাংগী স্পোর্টিং ক্লাব। পরাজিত দল চরহাজিগঞ্জ স্পোর্টিং ক্লাবকে সান্ত্বনা রানার্স-আপ ট্রফি তুলে দেওয়া হয়।

​উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরহাজিগঞ্জ হাট-বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জনাব কবিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তফা কবির। ম্যাচটি পরিচালনা করেন উপজেলার শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক মোঃ সোবাহান প্রামানিক।

​এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
​আবুল কালাম — সভাপতি, চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাব ও প্রতিনিধি, দৈনিক সমকাল
​মোঃ রাতুল বেপারী — উদীয়মান ব্যবসায়ী
​মাইনুদ্দিন খন্দকার — ফুটবল সংগঠক
​মোঃ সাঈদ বেপারী — সমাজসেবক
​রফিক খালাসী ও আকাশ বেপারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। স্থানীয় ফুটবলপ্রেমীদের এমন আনন্দঘন ও সুশৃঙ্খল টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান অতিথিবর্গ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com