শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডাবলিনে বাংলাদেশি-পর্তুগিজ কমিউনিটির মিলনমেলা।

মো. এনামুল হক, ডাবলিন   |   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডাবলিনে বাংলাদেশি-পর্তুগিজ কমিউনিটির মিলনমেলা।

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের টালবট হোটেল স্টিলঅর্গানে বাংলাদেশি-পর্তুগিজ কমিউনিটি ইন আয়ারল্যান্ডের উদ্যোগে মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার স্থানীয় সময় দুপুর ২টায় মিলটন হক ও রুকসানা হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কারি মোঃ জাকারিয়া আহমদ পবিত্র কোরআন তেলাওয়াত এবং কবিরুল ইসলামের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে বাংলাদেশি-পর্তুগিজ কমিউনিটি ইন আয়ারল্যান্ডের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ এনামুর রহমান, ফজলুল করিম খান, ডালিম খান, বেলাল আহমদ, কবির আহমেদ, সিরাজুল ইসলাম, আরশাদ সুমন, মো. এনামুল হক, শাহ হুসাইন, আজিম, বাবলু মিয়া, হেলাল হুসেন, আবু সুহাগ, জগৎপাল, নাসির উদ্দিন, রুহেল আহমদ ও ইসলাম বক্স।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিল আহমেদ, কাজী কবির, মফিজুর রহমান খুকন, রাব্বি খান, আলমাস মল্লিক, ওমান আলি দিলদার, আক্তারুজ্জামান রকি, সাফায়াতুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন কবির (আপো), ফিরোজ হুসাইন, মোহাম্মদ জসিম উদ্দিন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ এম. এ. জলিল, নজরুল ইসলাম, বৃহত্তর কুমিল্লার সভাপতি আখতার হুসাইন ও হামিদ নাসির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাইয়ের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার, কাউন্সিলর আজাদ তালুকদার, সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং আবাইয়ের সভাপতি মোহাম্মদ মোস্তফা।
প্রধান অতিথিরা তাঁদের বক্তব্যে বাংলাদেশি-পর্তুগিজ কমিউনিটির পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সামাজিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক, র‍্যাফল ড্র, খেলাধুলা ও কোরআন তেলাওয়াত প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এতো সুন্দর ও প্রাণবন্ত অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন আক্তার হুসাইন ও আহমেদ ইউসুফ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com