শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডোমারে ১০০বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ

আলমগীর হোসেন:   |   বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডোমারে ১০০বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ

নীলফামারীর ডোমারে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) সহ দুইজনকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। বুধবার (০৪ ডিসেম্বর) রাতে জেলার ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি বাকডোকরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভা এলাকার মন্মমনাথ রায়ের ছেলে ও সাবেক রেলমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা দীপঙ্কর রায় মিঠু (৩৫) এবং  ডোমার উপজেলার দক্ষিণ কেতকীবাড়ি পাঠানপাড়া এলাকার মৃত অলিয়ার রহমানে ছেলে মনছুর আলী (৪০)।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জানতে পারি ওই এলাকায় মাদক কেনাবেচা চলছে। অভিযানে আমরা ১০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com