শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাকার জলাবদ্ধতা

এস এম নওশের চিকিৎসক   |   সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকার জলাবদ্ধতা

ঢাকা নগরী কে আদর করে কেউ কেউ বলেন তিলোত্তমা নগরী।কিন্তু এই নাম ফিকে হয়ে যায় যখন বৃস্টি হয়।কয়েক ঘন্টা বৃষ্টি হলেই এই নগরী যেন হয়ে যায় ইতালির ভেনিসের মত।তার মুল কারন অপরিকল্পিত উন্নয়ন।আমরা উন্নয়নের নামে বিভিন্ন সড়ক করেছি। আবাসনের নামে হাউজিং সোসাইটি করেছি ঢাকার বিভিন্ন খাল ভরাট করে।ঢাকা হল এমন এক নগরী যার চার পাশ দিয়েই নদী ঘেরা।বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা, বালু আর বংশী নদী ঢাকার চারপাশে বয়ে গেছে।।এই নদী গুলি আবার বিভিন্ন খাল দিয়ে সংযোজিত ছিল।

আজ সেই খালের অস্তিত্ব কেবল খাতা কলমে।স্বাধীনতার পর সব সরকার ই এগুলা রক্ষা না করে উন্নয়নের নামে ভরাট করে বক্স কালভার্ট করে রাস্তা বানিয়েছে।উদাহরন হিসেবে মতিঝিল কিম্বা ধোলাই খালের কথা বলা যায়।এছাড়াও পান্থ পথ,সেগুন বাগিচা কাঁটা সুর খাল কেও আজ ভরাট করে রাস্তা বানানো হয়েছে।

ফলে বৃষ্টিহলেই পানি উপচে রাস্তায় জমে যাচ্ছে।নাগরিক অসচেতনতার কারনে ড্রেন গুলা ভর্তি হয়ে থাকছে প্লাস্টিক এবং পলিথিন দিয়ে ফলে পানি দ্রুত গতি তে সরাতে পারছেনা এখন তো এমন অবস্থা হয়েছে দু ঘন্টা এক টানা বৃষ্টি হলে রাস্তার যান জটে পুরো ঢাকা শহর অচল হয়ে যাচ্ছে।

ঢাকা নগরীতে নির্মিত হয়েছে ফ্লাই অভার, মেট্রোরেল অথচ ঢাকায় বৃস্টির কারনে সৃস্ট জলাবদ্ধতা নিয়ে নেয়া হয়নি কোন কার্যকর উদ্যোগ। সেই সাথে আছে সারা বছর ব্যাপি বিভিন্ন সংস্থার সমন্বয় হীন ভাবে রাস্তা খোড়াখুরি।ফলে বৃষ্টিতে জন দুর্ভোগ চরমে। বর্তমান সরকারে যারা আছেন তারা বিষয়টি কে গুরুত্বের সাথে বিবেচনা করবেন এমন টাই আশা দেশের নাগরিক সমাজের।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com