কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১১৭৩ বার পঠিত | পড়ুন মিনিটে
গত রবিবার যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের রচেস্টার ব্লুমার পার্কে অনুষ্ঠিত হলো ঢাকা বিভাগ কল্যাণ সংঘের বার্ষিক বনভোজন ২০২৬ বনভোজনের বিশেষ আকর্ষণ ছিলো বিভিন্ন ধরনের দেশীয় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান র্র্যাফেল ড্র এবং মধ্যাহ্ন ভোজ।
মাহাবুব রাব্বি খান এর সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক ডি এম শুভর পরিচালনায় বনভোজন অনুষ্ঠানটির পরিপূর্নতা পাই, আয়োজকরা জানান বনভোজনের মুল পতিপাদ্য বিষয় বাংলাদেশের সংস্কৃতি উর্বর ইতিহাস বিদেশে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। সকলে আনন্দঘন পরিবেশে উপভোগ করেন সাংস্কৃতিক পর্ব, সংগীত পরিবেশন করেন আসমা আখতার শান্তা এবং শেরাতুন নূর জ্যোতি সব শেষে খেলাধুলা ও লটারিতে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
ঢাকা বিভাগ কল্যাণ সংঘের বার্ষিক বনভোজনে গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্তিত ছিলেন ড. মোহাম্মদ আলম, মিনহাজ রাসেল চৌধুরী, শাব্বির খান, রসি মীর, সানী জায়গীরদার, অপরেশ বড়ুয়া, মো: শাহাবুদ্দিন, সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উক্ত বনভোজনটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন দেবাশীষ দাস, ঝিলন তালুকদার, বেলায়েত হোসেন সজল,মোহাম্মদ পিন্টু, তানভির কুরেশী মনির, হারুনুর রশিদ, মোহাম্মদ রাজিব, এম ডি রাজিব, রুমি খান,মারুক হোসেন, নাজমুল হোসেন অনু, ইয়াসিন আল হাবিব, শহিদুল বিপন, শফিকুল ইসলাম সনেট, খান হোসেন, ডা: কবির, এমডি তানভীর সহ আরো অনেকে।
আনুষ্ঠানে আগেতো সকলকে এবং বনভোজন সফল করতে যারা সহযোগিতা এবং স্পন্সর করেছেন ঢাকা বিভাগ কল্যাণ সংঘের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ কৃজ্ঞতা জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com