শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   সোমবার, ২৮ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৮৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
৩৬৭

শনিবার মিশিগান ষ্টেটের স্টনি ক্রিক মেট্রোপার্কে অনুষ্ঠিত হলো ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন ২০২৩ । বনভোজনের বিশেষ আকর্ষণ ছিলো বিভিন্ন ধরনের দেশীয় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান র্র্যাফেল ড্র এবং মধ্যাহ্ন ভোজ।

দেবাশীষ দাসের সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক মাহাবুব রাব্বি খানের পরিচালনায় বনভোজন অনুষ্ঠানটি পরিপূর্নতা পাই, আয়োজকরা জানান বনভোজনের মুল পতিপাদ্য বিষয় বাংলাদেশের সংস্কৃতি উর্বর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

ঢাকা বিভাগ কল্যাণ সংঘের বার্ষিক বনভোজনে সার্বিক সহযোগিতায় ছিলেন, তানভির কুরেশী মনির,
মো: মোজাম্মেল হক, মোহাম্মদ পিন্টু,
হারুনুর রশিদ, সোহেল রায়হান, রুমি খান, মারুফ হোসেন, মোহাম্মদ ফারুক, ডি এম শুভ, নাজমুল হোসেন অনু, মোহাম্মদ রাজিব, মোহাম্মদ হাবিবুল্লাহ, মোঃ হুমায়ুন, বেলায়েত হোসেন সজল সহ আরো অনেক। রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ড. রাব্বি আলম, মিনহাজ রাসেল চৌধুরী। এছাড়া বিভিন্ন ব্যাবসায়ী এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এছাড়াও টিভি এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

আগতো সকলে সবুজে ঘেরা আনন্দঘন পরিবেশে সংগীত উপভোগ করেন। বনভোজনে গান পরিবেশন করেন সৈয়দ শাফি আহমদ, আসমা আক্তার, শাহানাজ নদী এবং মোহাম্মদ আমজাদ। বনভোজনের অনুষ্ঠান শেষে খেলাধুলাতে বিজয়ী এবং রেফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে বার্ষিক বনভোজনের পরিসমাপ্তি ঘটে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com