এস.অমিত কুমার: | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ১৪২ বার পঠিত | পড়ুন মিনিটে
তদন্তভার গ্রহনের দুই দিনের মাথায় অপহৃত দুই ছেলে সন্তানসহ নারী ভিকটিম কে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ফেনী’র তদন্ত দল।
গত ৪ অক্টোবর ২০২৪ খিঃ রাত অনুমান ২১.৩০ ঘটিকার সময় ভিকটিম ‘ক’ ভিকটিমের দুই ছেলে সহ ফেনী সদর থানাধীন জাহানপুর এলাকা থেকে অপহৃত হন। এই সংক্রান্তে ভিকটিমের ভাসুর আমিনুল ইসলাম(৪২) বাদী হয়ে ৭ অক্টোবর বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ফেনীতে কমপ্লেন মামলা করেন, যার কমপ্লেইন পিটিশন নম্বর ২১৭/২৪।
উক্ত মামলাটি পিবিআই ফেনী জেলা কর্তৃক তদন্তের নির্দেশনা পেয়ে ফেনী জেলার পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পি পিএসসি এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ নাছির উদ্দিন এর নেতৃত্বে পিবিআই ফেনী জেলার টিম, পিবিআই হেডকোয়ার্টার এলআইসি শাখা হতে তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে এবং নারী পুলিশের সহায়তায় গত ৮ অক্টোবর বেলা ১২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জ বালুচরা এলাকা হতে ভিকটিম ‘ক’ এবং ভিকটিমের ২ ছেলে সন্তান কে উদ্ধার করে।
তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ নাছির উদ্দিন বাংলা-দৈনিক- কে জানান উদ্ধারকৃত ভিকটিমের জবানবন্দি গ্রহনের জন্য তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলা তদন্ত কার্যক্রম যথারীতি অব্যাহত আছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com