শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা
১১৮

কিশোরগঞ্জের তাড়াইলে স্থানীয় পর্যায়ে বিচার সেবার মানোন্নয়ন এবং গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার। উপস্থিত ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম,উপজেলা তথ্যসেবা কর্মকর্তা, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহেদ ভূঞা, ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফরোজ আলম ঝিনুক, জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদুল হক রতন, তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল আহাদ রুশো, সংরক্ষিত মহিলা সদস্য রিতা আক্তার, গণমাধ্যম প্রতিনিধি রবীন্দ্র সরকার এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর তাড়াইল উপজেলা কো-অর্ডিনেটর মো. হাবিবুর রহমান ভূঞাসহ কমিটির সদস্যরা।

সভায় গ্রাম আদালতের বর্তমান কার্যক্রম,চলমান মামলার অগ্রগতি,বিভিন্ন চ্যালেঞ্জ এবং সেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও তানজিলা আখতার বলেন, গ্রামীণ জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা পৌঁছে দিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রম আরও ফলপ্রসূ করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি কমিটির সদস্যদের নিয়মিত তদারকি জোরদারের আহ্বান জানান তিনি।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে বিচারসেবার গুণগত মান নিশ্চিত করা,সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আইনি ও প্রশাসনিক সহায়তা বৃদ্ধি,নীতিমালার যথাযথ বাস্তবায়ন,সংশ্লিষ্ট এনজিওগুলোর কার্যক্রম সমন্বয়, উপজেলা পর্যায়ে গ্রাম আদালত মনিটরিং সেল গঠন এবং নিয়মিত পরিদর্শন করে প্রতিবেদন জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তারা বলেন,গ্রাম আদালতের কার্যক্রম ও আইনি এখতিয়ার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গেলে ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়েই দ্রুত নিষ্পত্তি হবে। এতে বিচারপ্রার্থীরা সহজে সেবা পাবেন এবং জেলা আদালতের ওপর মামলার চাপও কমবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com