শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দলের দূঃসময়ের পরীক্ষিত জাতীয়তাবাদী সৈনিক প্রবাসে থেকেও নির্যাতিত নেতাকর্মীদের পাশে মোহাম্মদ সবুজ সিকদার

উপজেলা প্রতিনিধি   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দলের দূঃসময়ের পরীক্ষিত জাতীয়তাবাদী সৈনিক প্রবাসে থেকেও নির্যাতিত নেতাকর্মীদের পাশে মোহাম্মদ সবুজ সিকদার
১১৫

প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের মোহাম্মদ সবুজ সিকদার, দীর্ঘ দিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন,এমপি’র একজন বিশ্বস্ত কর্মী হিসেবে পরিচিত। দলের দূর্দিনে ও রাজনৈতিক সংকটময় সময়ে তিনি প্রবাসে অবস্থান করেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গণতন্ত্র, ভোটাধিকার এবং দলের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে নেতাকর্মীরা জানান। স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে রাজনৈতিক মামলায় হয়রানির শিকার এবং নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করেছেন মোহাম্মদ সবুজ সিকদার। বিশেষ করে তৃণমূল পর্যায়ের কর্মীদের খোঁজ খবর নেওয়া ও তাদের সহযোগিতায় এগিয়ে আসার কারণে তিনি অনেকের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় দূঃসময়ে যারা নীরবে সংগঠনের জন্য কাজ করেন, তাদের অবদানই সংগঠনের ভিত্তিকে আরও শক্তিশালী করে। সেই বিবেচনায় মোহাম্মদ সবুজ সিকদারের কর্মকাণ্ড কচুয়া অঞ্চলের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে।

দলের প্রতি আনুগত্য, আদর্শিক অবস্থান এবং তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আন্তরিকতার কারণে তিনি বর্তমানে কচুয়ার রাজনৈতিক অঙ্গনে একটি পরিচিত ও আলোচিত নাম।
সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি দেশ, দল এবং মানুষের কল্যাণে তার ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com