মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৪৯ বার পঠিত | পড়ুন মিনিটে
মনিরামপুর উপজেলার ১৪ নম্বর দুর্বাডাঙ্গা ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আগাম নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। এরই মধ্যে বিভিন্ন মহলে আলোচনার শীর্ষে উঠে এসেছে তরুণ সমাজের পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা নাজমুল হক টিটোর নাম।
ইউনিয়নের বিভিন্ন বাজার, চায়ের দোকান ও জনসমাগমস্থলে স্থানীয়দের আলোচনায় বারবার উঠে আসছে তাঁর নাম। অনেকেই মনে করছেন, শিক্ষিত, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে নাজমুল হক টিটো আগামী নির্বাচনে একজন শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তরুণ নেতৃত্বের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা পালন করবেন। তাদের ভাষ্য, নাজমুল হক টিটো নির্বাচনে অংশ নিলে তাঁকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করার বিষয়ে অনেকেই ইতিবাচক মনোভাব পোষণ করছেন।
তবে এ বিষয়ে নাজমুল হক টিটো বলেন আমি আমার ইউনিয়ন বাসিকে সেবা করতে চাই । রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা আরও জোরালো হবে এবং ভোটের সমীকরণও স্পষ্ট হতে শুরু করবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com