ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার দেবিদ্বারে নির্মাণাধীন একটি বাড়িতে বহিরাগত লোকজন নিয়ে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোসনেয়ারা বেগম নামে এক নারী দেবিদ্বার থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে দেবিদ্বার থানাধীন কিসমারী গেইটের উত্তর পাশে আল-ইসলাম হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে হোসনেয়ারা বেগম উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে বিরোধ চলে আসছিল। বর্তমানে স্বামীর ভিটায় বসবাসের জন্য একটি পাকা দালান নির্মাণের কাজ চলমান রয়েছে। এ অবস্থায় নির্মাণাধীন বাড়িতে অভিযুক্তরা বহিরাগত লোকজন নিয়ে প্রবেশ করে তার ভাই ও তাকে মারধর করেন এবং নির্মাণাধীন দালানে ভাঙচুর চালান।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় বাদীর পরিহিত ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা, এবং একটি কানের দুল, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা, নিয়ে যায় হামলাকারীরা।
অভিযোগকারীর দাবি, হামলার সময় ১০-১৫ জন বহিরাগত লোক উপস্থিত ছিল। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় অভিযোগকারী হোসনেয়ারা বেগম ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা প্রায় ১৫ জনকে আসামি করে দেবিদ্বার থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন—
ছোলেমান মিয়া লোকমান মিয়া, কবির হোসেন, মোহাম্মদ হানিফ, আরিফ হোসেন, মোহাম্মদ শরীফ, আবুল কাশেম, মোঃ রাফি, মো: রুবেল, সুজন সরকার, সাদেক হোসেন ও মোঃ রিফাত
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে স্বেচ্ছাসেবকদল নেতা সুজন সরকার বলেন ৬ভাইয়ের মধ্যে লোকমান সোলমান, কবির, আরিফ, হানিফ, শরীফ, জায়গায়টা তারা ভোগ দখলে আছে, এবং ৪ ভাই থেকে এই জমিটি আমরা কিনেছি, আমাদের কাগজপত্র রয়েছে।
জমিটি নিয়ে সমস্যা হওয়ায় দেবিদ্বার থানা থেকে পুলিশ গিয়ে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা দিলেও তারা মানেনি, তাই আমরা গিয়ে কাজ বন্ধ করেছি- ভুয়া দলিল দিয়ে আমাদের জমি দখল করে স্থাপনা নির্মাণ করছে।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com