শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ধর্ষনের চেষ্টা অতঃপর থানায় অভিযোগ, রহস্য নিয়ে জনমনে প্রশ্ন

আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার   |   শনিবার, ২৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ধর্ষনের চেষ্টা অতঃপর থানায় অভিযোগ, রহস্য নিয়ে জনমনে প্রশ্ন

গাইবান্ধায় নারীকে ধর্ষনের চেষ্টা অতঃপর থানায় অভিযোগ। নেপথ্য রহস্য নিয়ে এলাকায় তোলপাড়। চলছে পরস্পর বিরোধী বক্তব্য। জনমনে প্রশ্ন, হতে পারে এটি জমি-জমা নিয়ে শত্রুতা হাসিলের অপকৌশল অথবা না অন্য কিছু?

জানা যায়, গত ১২/১০/২০২৫ তারিখ সকাল আনুমানিক ৭টায় ওই নারী স্বামীর ব্যবসার কামারী মালামাল আনার জন্য গাইবান্ধা সদর উপজেলার বেড়াডাঙ্গা বাজারের আব্দুল মজিদের দোকানের ভিতর গেলে আব্দুল মজিদ ওই নারীকে পাঞ্জা দিয়ে ধরে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ ব্যাপারে ওই ভুক্তভোগী নারী আব্দুল মজিদকে অভিযুক্ত করে গত ১৭-১০-২০২৫ তারিখে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

দায়েরকৃত এ অভিযোগের বিষয়টি এলাকায় জানাজানি হওয়ায় অভিযোগের বিষয়-বস্তু, ব্যাখ্যা-বিশ্লেষণ নিয়ে এলাকার স্বর্বত্র চলছে আলোচনা সমালোচনার ঝড়। অনেকেই বলছেন, ওই ভুক্তভোগী নারী আগে থেকেই যদি জেনে থাকেন আব্দুল মজিদ একজন নারী লোভী ও খারাপ প্রকৃতির মানুষ। তবে বিষয়টি জানা সত্বেও ওই নারী কি করে আব্দুল মজিদের দোকানে মাঝে মাঝে মালামাল আনার জন্য যেতেন? আব্দুল মজিদের কোন ওয়ারিং মেশিন নেই, ঝালাইয়ের কাজ করেন। আব্দুল মজিদ ব্যবসার সুবাদে মাঝে মাঝে যদি ওই নারীর বাড়িতে গিয়ে অর্থের লোভ দেখিয়ে কু-প্রস্তাব দিয়ে থাকেন তবে ওই নারীর উচিৎ ছিল বিষয়টি স্বামীসহ আশেপাশের লোকজনকে জানানো। ওই নারী আব্দুল মজিদের এমন কুর্মের বিষয়টি জানা সত্বেও কি করে
১২/১০/২০২৫ তারিখ সকাল ৭ টায় দোকানে মালামাল আনতে যায়? মালামাল আনতে গিয়ে ঘরের ভিতর আব্দুল মজিদ যদি অনৈতিক আচরণ করে থাকেন এ সময় ওই নারী পারতেন নিজের সম্ভ্রম বাঁচাতে চিৎকার দিতে। চিৎকার না দিয়ে হাতে কামড় বসিয়ে যদি আত্মরক্ষা করে থাকেন তবে আব্দুল মজিদের কোন হাতে কামড় দিয়ে ছিলেন এটি অভিযোগে উল্লেখ করা উচিৎ ছিল। কিন্তু ওই নারী কোন চিৎকার কিংবা বাজারের কোন লোকজনকে বিষয়টি না জানিয়ে বাড়িতে গিয়ে কি করে স্বামীসহ বাড়ির লোকজনকে অবগত করেন। বিষয়টি হাস্যকর ও রহস্য জনক। ঘটনা যদি সত্যসত্যিই ঘটে থাকে তবে ঘটনার ৪ দিন পর থানায় অভিযোগ করার রহস্যই বা কি? অনেকের প্রশ্ন, আব্দুল মজিদের সাথে একটি প্রতিপক্ষ মহলের জমি-জমা নিয়ে দীর্ঘ দিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছে। এর জের ধরে এটি হতে পারে শত্রুতা হাসিলের একটি অপকৌল অথবা না অন্য কিছু?

সচেতন মহলের মন্তব্য, পুলিশ প্রশাসন তৎপর হলে সঠিক তদন্তে বেড়িয়ে আসবে আসল রহস্য। সেই সাথে ঘটবে সৃষ্ট ঘটনার সু্ষ্ঠু সমাধান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com