শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ধাক্কা খেলো ট্রাক, প্রাণ গেলো পিকআপ চালকের

আনোয়ার হোসেন:   |   রবিবার, ২৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ধাক্কা খেলো ট্রাক, প্রাণ গেলো পিকআপ চালকের

গাইবান্ধায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়ায় পিকআপ চালক রিপন মিয়া (২৮) নিহত হয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর বৈঠাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত পিকআপ চালক রিপন মিয়া ঢাকার মিরপুর এলাকার মাজার রোডের ছোলেমান মাতুব্বরের ছেলে।

স্থানীয়রা জানান, বগুড়াগামী একটি পিকআপ দ্রুতগতিতে যাওয়ায় সময় বৈঠাখালি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচুড়ে ট্রাকের সঙ্গে আটকে যায়। এ সময় রিপন মিয়া পিকআপ এর চালক সিটে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল আটকা পড়া পিকআপ থেকে চালকের মরদেহ উদ্ধার করে।পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ক্ষতিগ্রস্ত পিকআপ ও চালকের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com