ইসমাইল ইমন: | রবিবার, ১০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৭২ বার পঠিত | পড়ুন মিনিটে
গতকাল ৯ নভেম্বর সকাল ৯ টায় চট্টগ্রাম নগরীর মতিয়ারপোলস্থ এয়ারআলী জামে মসজিদ প্রাঙ্গণে ইমাম শেরে বাংলা (রহঃ) সুন্নী পাঠাগারের উদ্যোগে ও কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় গরীর ও দুস্থ পরিবারের ছেলেদের সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি সুন্নতে খতনার পাশাপাশি শিশু ছেলেদের কাপড়,গামছা,জুস জাতীয় খাবারের সাথে ফ্রি ঔষধ এবং স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা ইমাম শেরে বাংলা রহঃ সুন্নী পাঠাগারের এই মহতী উদ্যোগেকে প্রশংসা করে পাঠাগারের সদস্যদের ধন্যবাদ জানান।
ফ্রি খতনা ক্যাম্পের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ার আলী জামে মসজিদের খতীব ইমরান হাসান আল কাদেরী, ডাঃ সোলাইমান,মোঃ নুর আলী,মোঃ সাইফুর রহমান,মোঃ মফজল আলী,মোঃ শাহজাহান, দৈনিক তৃতীয় মাত্রা’র চট্টগ্রাম মহানগর প্রতিনিধি হাজী আবদুর রহিম, মোবারক আলী,সেলিম খান,মোঃ সজীব,মোঃইমন,মোঃ রিয়াদ,মোঃজাবেদ,রবিন,ইয়ামিন,সাগর,রিমন,সোহাগ,সুমন,ফয়সাল,ইমতিয়াজ, শফি,মোঃ আবদুলসহ এলাকার গণ্যমাণ্য বিশিষ্ট নাগরিকবৃন্দ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com