জেলা প্রতিনিধি | শনিবার, ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১১৮ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং ০৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র্যাব-৭ চট্টগ্রাম।

র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন ৩৩ নং ওয়ার্ড খন্দকার পাড়া, কালু মুন্সীর বাড়ির জনৈক আব্দুল কাদের এর বসত বাড়ির সামনে কতিপয় ব্যক্তি ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ২৫ জুলাই ২০২৬ইং , আনুমানিক রাত ০২ টা ২৫ মিনিটের সময় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে উপস্থিত হওয়া মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি রাতের অন্ধকারে দৌড়ে কৌশলে পালিয়ে যায়। পর্বতীতে উক্ত স্থানের চারপাশ তল্লাশি করে ঘটনাস্থল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন ০৩ নং ওয়ার্ড খন্দকার পাড়া, কালু মুন্সীর বাড়ির জনৈক আব্দুল কাদের এর বসত ঘরের পাশে হাছনাহেনা ফুল গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় অজ্ঞাতনামা অভিযুক্তদের ফেলে যাওয়া ০১টি ৭.৭৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং ০৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার পূর্বক জব্দ করে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com