শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরের গর্ব অধ্যাপক ডা. মো. আজিজুল হোসেন

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি:   |   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরের গর্ব অধ্যাপক ডা. মো. আজিজুল হোসেন
৮৯

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনদপুর গ্রামের কৃতী সন্তান অধ্যাপক ডা. মো. আজিজুল হোসেন আজ দেশ-বিদেশে শিশু ও শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত।

এমবিবিএস, এমডি (শিশু), এমআরসিপিএস, এফআরসিপি (গ্লাসগো)সহ বিভিন্ন আন্তর্জাতিক ডিগ্রিধারী এই চিকিৎসক বর্তমানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে শিশু নেফ্রোলজি বিভাগে ফেলো এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশি-বিদেশি জার্নালে তার ৫০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। শিশু চিকিৎসা ও তার বিভিন্ন অর্জন সম্পর্কে বিস্তারিত জানা যাবে তার ওয়েবসাইট www.profazizulpediatrics.com-এ।পেশাগত সাফল্যের পাশাপাশি মানবিকতার জন্যও তিনি নবীনগরবাসীর কাছে অনন্য। স্থানীয়দের ভাষ্য, নবীনগর থেকে আসা রোগীদের তিনি আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দেন, অনেক ক্ষেত্রেই ফি নেন না এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ান। নিজ এলাকার মানুষের প্রতি তার এই ভালোবাসাই তাকে সবার কাছে “আমাদের ডাক্তার” হিসেবে পরিচিত করেছে।

জিনদপুরের মেঠোপথ থেকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হওয়া অধ্যাপক ডা. মো. আজিজুল হোসেনের জীবনগাথা প্রমাণ করে—মেধা, পরিশ্রম ও মানবিকতা একজন মানুষকে সত্যিকার অর্থেই অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com