নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | প্রিন্ট | ৬০ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে এক সমন্বিত পর্যালোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) খালিদ বিন মনসুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ স্বল্প সময়ে, কম খরচে এবং সহজ প্রক্রিয়ায় স্থানীয় বিরোধ নিষ্পত্তির সুযোগ পাচ্ছেন। ফলে গ্রামীণ পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বক্তারা আরও বলেন, গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষকে গ্রাম আদালতের সুফল সম্পর্কে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com