শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাদল,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি   |   শনিবার, ০৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
৯১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গ্রাম আদালত বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা শাখার উপ-সচিব মোঃ আশরাফুল আফছার। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রাম আদালত গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং গ্রাম আদালতের জেলা ও উপজেলা কো-অর্ডিনেটরবৃন্দ।
কর্মশালায় সভাপতিত্ব করেন ০৯নং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব। সভাপতির বক্তব্যে তিনি গ্রাম আদালতের কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, বিরোধ নিষ্পত্তির পদ্ধতি, আইনগত দিক ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের কর্মশালা স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com