শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মহেশ রোড দ্রুত সংস্কারের নির্দেশ

শফিকুল ইসলাম বাদল   |   শনিবার, ১১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মহেশ রোড দ্রুত সংস্কারের নির্দেশ
১২৯

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নবীনগর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ মহেশ রোড পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। আজ (১১/৭/২৬) দুপুরে তিনি শিবপুর থেকে বিটঘর পর্যন্ত সড়কের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করে জনদুর্ভোগ কমাতে দ্রুত সংস্কার কার্যক্রম শুরুর নির্দেশ দেন।

জানা যায়- গত কয়েক দিনের অতিবৃষ্টির কারণে মহেশ রোডের একাধিক স্থানে ভাঙন, বড় বড় গর্ত এবং সড়কের বিভিন্ন অংশ গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে শিবপুর থেকে বিটঘর পর্যন্ত আশপাশের কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে পরীক্ষার্থী ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনে ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
এ পরিস্থিতিতে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান ক্ষতিগ্রস্ত সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে তিনি উপজেলা প্রকৌশলী মো. ফেরদৌস আলীকে আগামীকাল থেকেই জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করার নির্দেশ দেন।
এ সময় অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন- “জনগণের দুর্ভোগ লাঘব করাই আমাদের অগ্রাধিকার। গুরুত্বপূর্ণ এই সড়ক দ্রুত সংস্কার করে মানুষের নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। কাজের অগ্রগতি নিয়মিত তদারকি করা হবে।”

এমপি মহোদয়ের তাৎক্ষণিক নির্দেশে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত সংস্কার কাজ সম্পন্ন হলে ভোগান্তির অবসান হবে এবং পূর্বাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা আবারও স্বাভাবিক হয়ে উঠবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রহমতউল্লাহ, উপজেলা যুবদল নেতা মনজুরুল আলম মজনুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com