শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীমগরে ১৫ আগষ্ট উপলক্ষে তিনটি পৃথক স্থানে শোক দিবস পালিত

সফিকুল ইসলাম বাদল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   |   রবিবার, ২০ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৮০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীমগরে ১৫ আগষ্ট উপলক্ষে তিনটি পৃথক স্থানে শোক দিবস পালিত
২৬৫

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্রীরামপুর ও শ্যামগ্রাম ইউনিয়নে তিনটি পৃথক স্থানে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস ১৫ ই আগস্ট উপলক্ষে আজ শনিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর গ্রামে সাহেবনগর মধ্যপাড়া মাঠে শ্যামগ্রাম ইউনিয়ন ওয়ার্ড সভাপতি মোঃ মাসুদ ও শ্রীরামপুর ইউনিয়ন গোপালপুর গ্রামে ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি শাহ আলম এবং শ্রীরামপুর নবারুন একাডেমী স্কুল প্রাঙ্গনে শ্রীরামপুর ইউনিয়ন সভাপতি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু হানিফ স্বপন এর সভাপতিত্বে ওই তিনটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল। বক্তব্য রাখেন, নাজিম উদ্দিন ধনু মেম্বার,
জহির উদ্দিন সিদ্দিক টিটু,সফিকুল ইসলাম,চেয়ারম্যান জাকী উদ্দীন জাকির,শাহজাহান সিরাজ,হাবিবুর রহমান,ওমর ফারুক,মইন উদ্দিন আহম্মেদ,আবদুর রহমান,খাইরুল আমিন,সামস্ আলম,মাহাবুব আলম লিটন,আশরাফুল ইসলাম রিপন,সালাউদ্দিন বাবু,আতিকুল ইসলাম, রিপন মিয়া,মোস্তাফিজুর রহমান জামাল, গোলাম সামদানী,আবুল বাশার, জীবন মিয়া, মো: হালিম বয়াতি,মনির হোসেন মনির,কবির হোসেন,সাইফুল ইসলাম পিন্টু,মাসুদ রানা,জালাল উদ্দিন, মো: মানিক,আমির হোসেন, নূরে আলম,সাইফুল ইসলাম, চান বাদশা, আবু বক্কর বাবুল, মোস্তফা কামাল,সাংবাদিক খলিলুর রহমান খলিল,যুবনেতা নাজমুল হাসান জেমস, মোজারুল হক সরকার,মোঃ হেলাল উদ্দিন, বিদ্যাকুট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য জীবন মিয়া প্রমুখ।
প্রধান অতিথি তার ভাষণে,১৫ ই আগস্টে বঙ্গবন্ধুসহ তার পরিবারের ১৮ জন শহীদদের স্মৃতি চারণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন,আওয়ামী লীগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ট৫ (নবীনগর) আসন থেকে যিনি দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন পান তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করব। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থ, প্রভাব প্রতিপত্তি দেখে নয় এবার মনো নয়ন দেয়া হবে “জনপ্রিয়তা যাচাই করে ” নেত্রীর এই ঘোষণাকে সাধুবাদ জানাই। নেত্রী এই ঘোষণার বিবেচনায় যদি আমি মনোনয়ন পাই এবং এমপি হই,আমি কথা দিচ্ছি নবীনগর আওয়ামীলীগকে ঢেলে সাজানো হবে। কোন হাইভ্রিট,দালালের স্থান হবে না। তিনি তার পূর্বে গোপালপুর দলীয় কার্যালয় স্থানীয় নেতাদের সাথে মতবিনিময় করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com