শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নালিতাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ সারোয়ার জাহান নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের

উপজেলা প্রতিনিধি   |   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নালিতাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ সারোয়ার জাহান নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের

 

শেরপুরের নালিতাবাড়ী শহরের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ সারোয়ার জাহান ওরফে ‘সারো পাগলা’ (৭৫) গত কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে আকুল হয়ে পড়েছে স্বজনরা।

​পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে নালিতাবাড়ী শহরের তারাগঞ্জ উত্তর বাজার এলাকার বাসা থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি সারোয়ার জাহান। তিনি মানসিকভাবে অসুস্থ থাকায় মাঝেমধ্যেই ভারসাম্য হারিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল বেগুনি রঙের পাঞ্জাবি ও চেক লুঙ্গি। তার গায়ের রং শ্যামলা।

​এ বিষয়ে নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ২৭৫, তারিখ: ০৬-০৯-২০২৬ খ্রি.) করা হয়েছে।

​কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে বা দেখে থাকলে অনুগ্রহ করে তার ছেলে খোকন মিয়ার সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

​যোগাযোগের নম্বর:

০১৯৪৮-৩২০৫৯০ (খোকন মিয়া)

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com