শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিখোঁজ সংবাদ

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি   |   শনিবার, ১৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিখোঁজ সংবাদ
২৮৪

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে একই পরিবারের দুই ভাই-বোন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিশুরা হলো—মারিয়া আক্তার (১৪) এবং তার ছোট ভাই আব্দুর রহমান (১০)। তারা উপজেলার শিবপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা আবেদ মিয়ার সন্তান। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল (১৫ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে মারিয়া ও আব্দুর রহমান পাশের একটি বাড়িতে একটি অনুষ্ঠানে দাওয়াত খেতে যায়। অনুষ্ঠান শেষে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও এখন পর্যন্ত দুই ভাই-বোনের কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ হওয়ার পর থেকে শিশু দুটির মা-বাবা ও স্বজনরা চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন।কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশু দুটির সন্ধান পেয়ে থাকেন অথবা তাদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। 📞 যোগাযোগ: +8801826998222 [ফোন নম্বর] শিশু দুটিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে এবং তাদের সন্ধান পেতে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেশি শেয়ার করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com