শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিজ মন্ত্রণালয়ে একই তৎপরতা দেখালে দেশবাসী উপকৃত হতো’—স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানা

শফিকুল ইসলাম বাদল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি   |   শনিবার, ২৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিজ মন্ত্রণালয়ে একই তৎপরতা দেখালে দেশবাসী উপকৃত হতো’—স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানা
৭৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অন্য মন্ত্রণালয়ের বিষয়ে যে আগ্রহ ও তৎপরতা দেখান, সেই একই মনোযোগ যদি নিজের মন্ত্রণালয়ের কার্যক্রমে দিতেন, তাহলে দেশের মানুষ উপকৃত হতো।

শুক্রবার (২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, “অর্থনীতি ও আইনশৃঙ্খলা—এই দুটি খাতে দৃশ্যমান অগ্রগতি না হলে সরকারের জন্য পরিস্থিতি দুঃখজনক হতে পারে। নতুন অর্থবছরের বাজেট নিয়ে আমি সংসদেও কথা বলেছি। এ বাজেট কতটা বাস্তবায়নযোগ্য, সেটিও বড় একটি প্রশ্ন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। সাম্প্রতিক অতীতে এমন পরিস্থিতি খুব একটা দেখা যায়নি। আমার মতে, সরকারের সবচেয়ে বেশি দায়িত্ব অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অন্য সব মন্ত্রণালয়ের বিষয়ে যতটা আগ্রহ ও অতি তৎপরতা দেখান, সেই তৎপরতা যদি নিজের মন্ত্রণালয়ের কাজে দেখাতেন, তাহলে দেশবাসী উপকৃত হতো।”

মামলা বাণিজ্যের অভিযোগ তুলে রুমিন ফারহানা বলেন, “এলাকায় এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলার ব্যবসা করছে। বিষয়টি আমি সংসদেও বলেছি। আমি সরকারকে এবং আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখুন। মনে রাখবেন, ‘Nothing goes unnoticed and unpunished.’ আজ আপনি যা করছেন, একদিন তার জন্য আপনাকেও কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে।”এ সময় রুমিন ফারহানার সঙ্গে তার কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com