ইবি প্রতিনিধি: | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | প্রিন্ট | ৫৩ বার পঠিত | পড়ুন মিনিটে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের সতর্ক অবস্থান জানান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে দেড়টার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন হয়ে ছাত্রদলের টেন্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।। এতে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ ও নূর উদ্দিনের নেতৃত্বে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পূর্বের যাবতীয় সন্ত্রাসী কর্মকাণ্ড ও হুমকির জবাবে “শিক্ষা ছাত্রলীগ, এক সাথে চলে না”, “ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও”, “ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও”, “শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না”, “আওয়ামী লীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও”, “ছাত্রলীগের ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না”, “একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর”, “একশন একশন, ডাইরেক্ট একশন”, “লীগ ধর, জেলে ভর”, “বাংলাদেশের প্রান, তারেক রহমান”, “জিয়ার সৈনিক, এক হও লড়াই করো” সহ আরও বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য নূর উদ্দীন বলেন, “আজকে এই বিক্ষোভ মিছিল থেকে আমরা একটা বার্তা দিতে চাই। এই বাংলার মাটিতে যে ফ্যাসিস্ট হাসিনা আমার ভাইদের হত্যা করেছে, যে ফ্যাসিস্ট ছাত্র-জনতার রক্ত ঝরিয়েছে, সেই হাসিনার সংগঠনের এই বাংলার মাটিতে আর কোনো জায়গা হবে না।
এই হাসিনা যখনই মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করবে, এই আওয়ামী লীগ যখনই চেষ্টা করবে, তখনই আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এই বাংলার ছাত্র-জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে আগেও মাঠে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com