শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নেত্রকোণায় সাংসদের সাথে সাংবাদিকদের প্রেসক্লাবে মতবিনিময়

আসাদুজ্জামান তালুকদার   |   বুধবার, ০৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেত্রকোণায় সাংসদের সাথে সাংবাদিকদের প্রেসক্লাবে মতবিনিময়

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নেত্রকোণা জেলা প্রেস ক্লাবে নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় এলাকার উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক পরিকল্পনা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জেলার সার্বিক উন্নয়ন এবং জনগণের বিভিন্ন প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়। সংসদ সদস্য সমাজে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন এবং একটি সচেতন সমাজ গঠনে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় বিভিন্ন সমস্যা এবং জনকল্যাণমূলক নানা পরিকল্পনা নিয়ে উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির নেতা শফিকুল কাদের সুজা ,সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খান, সাধারণ সম্পাদক তাজেদুল ইসলাম ফারাস সুজাত ,  , সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com