শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নৈহাটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের সাথের গরুর বাজারের কারনে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত স্থানীয়রা

আসাদুজ্জামান তালুকদার:   |   শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নৈহাটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের সাথের গরুর বাজারের কারনে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত স্থানীয়রা

বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের সাথের গরুর বাজারের কারনে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নৈহাটি গরুর বাজারের কারণে সপ্তাহে ৫ দিন চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা বঞ্চিত হচ্ছে। হাসপাতালের সামনে গরু বেঁধে রাখার কারণে স্টাফরা পর্যন্ত ঢুকতে পারে না।

আশেপাশের এলাকাগুলো থেকে প্রচুর পরিমাণ গরু আসে বারহাট্টা উপজেলার এই গরুর বাজারে। যারফলে প্রচুর ক্রেতাবিক্রেতার ভীড় জমে এই বাজারে। নৈহাটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রটি গরুর বাজারটির একদম লাগোয়া হওয়ায় গরু ক্রেতা-বিক্রেতারা এটিকেও গরুর বাজারের মত ব্যবহার করে। গরুর গোবরসহ নানা আবর্জনায় ভরা থাকে উপস্বাস্থ্য কেন্দ্রটির চারপাশ। যারফলে প্রচুর দূর্গন্ধময় এ উপস্বাস্থ্য কেন্দ্রটিতে সেবা নিতে আসতে চান না স্থানীয়রা।

উপস্বাস্থ্য কেন্দ্রটির পরিদর্শক গোলাম মুক্তাদির জানান, গরুর বাজারের কারণে চিকিৎসা ব্যাহত হচ্ছে। আমরা দাবী করে ছিলাম হাসপাতালের চারপাশে বাউন্ডারী দেওয়ার জন্য। সপ্তাহের প্রতিদিন গরুর বাজারের গরুর জন্য রোগীরা চিকিৎসা নিতে পারছে না।

এব্যাপারে জানতে চাইলে নেত্রকোণা জেলার সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য্য জানান, আমি এখানে নতুন এসেছি। আপনাদের মাধ্যমে বিষয়টি প্রথম জানলাম। এব্যাপারে আমি সামনের সমন্বয় মিটিংয়ে গরুর বাজারটি সরানোর প্রস্তাব দিব। আর উপস্বাস্থ্য কেন্দ্রটির বাউন্ডারি ওয়াল দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের চিঠি দিব।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com