শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ‘ম্যাংগু লাভার’ অফিসে ভাংচুর, ১৫ লাখ টাকা লুট

নোবিপ্রবি প্রতিনিধি:   |   শুক্রবার, ২৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ‘ম্যাংগু লাভার’ অফিসে ভাংচুর, ১৫ লাখ টাকা লুট
৭২

রাজশাহীতে পারিবারিক বিরোধের জেরে ‘ম্যাংগো লাভার’ নামের একটি অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগী পক্ষের দাবি, হামলাকারীরা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে নগদ ১৫ লাখ টাকার বেশি নিয়ে গেছে।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে পবা উপজেলার নওহাটা কলেজ মোড়ে অবস্থিত ওয়ালটন শোরুমের চতুর্থ তলায় থাকা ‘ম্যাংগো লাভার’-এর কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগকারী পুষ্টিবিদ মুরাদ পারভেজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) খাদ্য প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগ থেকে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ‘ম্যাংগো লাভার’ নামে অনলাইনভিত্তিক আমের ব্যবসা পরিচালনা করছেন।

মুরাদ পারভেজের অভিযোগ, সাবেক কমিশনার পারভেজ ও তাঁর সহযোগীরা কার্যালয়ে হামলা চালিয়ে কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেন। এ সময় তারা নগদ ১৫ লাখ টাকার বেশি নিয়ে যান বলেও তিনি দাবি করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাশেল ও আশিক নামের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার রাতে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে নওহাটা কলেজ মোড়ের ‘ম্যাংগো লাভার’ কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়।

হামলার সময় অফিসে কর্মরত সাকিব ও তামিম বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁদের ওপর চড়াও হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাঁদের লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে মারধর করা হয়। এতে দুজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্বজন ও স্থানীয়দের দাবি, হামলায় তাঁদের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খবর পেয়ে পবা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। স্থানীয় সূত্র জানিয়েছে, ভুক্তভোগী পক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com