শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নোবিপ্রবি ফিশারিজ বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মেহেদি মাহমুদুল হাসান

নোবিপ্রবি প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নোবিপ্রবি ফিশারিজ বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মেহেদি মাহমুদুল হাসান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মেহেদী মাহমুদুল হাসান। এ নিয়ে ২য় বারের মতো বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি।

সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. তামজিদ হোসাইন চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিরর মাধ্যমে এই বিষয়টি জানানো হয়।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অধ্যাপক ড. মেহেদী মাহমুদুল হাসান বলেন, বিভাগীয় প্রধান হিসেবে আমার প্রথম লক্ষ্য থাকবে শিক্ষার মান উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। যেহেতু ফিশারিজ একটি গবেষণাধর্মী বিষয় সেজন্য শিক্ষার্থীদের গবেষণায় পারদর্শী করতে প্রয়োজনীয় বিষয়াদিকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, চেয়ারম্যান এর কাজ কোয়ার্ডিনেট করা। আমি সেইটা ভালোভাবে করার চেষ্টা করবো। নতুন নতুন বিষয় গুলো নিয়ে গবেষণার দিকে অগ্রসর হওয়ার জন্য শিক্ষার্থীদের সহায়তা করবো। আমাদের গ্র্যাজুয়েটরা যেনো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় এগিয়ে থাকে সেভাবে গড়ে তুলবো। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি বিভিন্ন ধরনের সেমিনার-ওয়েবিনার আয়োজনের মাধ্যমে জ্ঞান অর্জনের পথ উন্মুক্ত করতে কাজ করে যাবো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com