শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পটিয়ায় ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক শিক্ষার্থী গ্রেফতার

মোঃ মাছুম আকবরী আকাশ:   |   রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পটিয়ায় ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক শিক্ষার্থী গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নিশান দেবনাথ (২০) নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার শান্তির হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত নিশান দেবনাথ উপজেলার জিরি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা তপন নাথের ছেলে। তিনি কুসুমপুরা স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, নিশান দেবনাথ গত ৬ দিন আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ পাওয়ার পর শান্তির হাট এলাকায় জনরোষের শিকার হওয়ার আগেই টহলরত পুলিশ নিশানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আটক করে।

এ বিষয়ে কুসুমপুরা ইউনিয়নের বাসিন্দা সাজ্জাদ হোসেন শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি পর্যালোচনা করে সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়।

পটিয়া থানার ওসি জানান, “অভিযুক্ত শিক্ষার্থী নিশান দেবনাথের মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com