শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ীতে সাবেক মেম্বার আমিনুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  |   শনিবার, ৩০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ীতে সাবেক মেম্বার আমিনুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাইবান্ধার পলাশবাড়ীতে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক সাবেক ইউপি সদস্য। গত ২৯ নভেম্বর ২৪ শুক্রবার সন্ধ্যায় ৫ নং মহদীপুর ইউনিয়নে নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন এক সময়ের জনপ্রিয় ইউপি সদস্য আমিনুল ইসলাম ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম বলেন- পলাশবাড়ী ও এর আশেপাশের একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে সম্প্রতি চাঁদাবাজি, ছিনতাই, দখলবাজি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন।” “নির্বাচনী এলাকায় আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্বার্থান্বেষী একটি মহল ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে আসছে।

এই অপপ্রচার বা অভিযোগ গুলোর কোনো ভিত্তি নেই। আমি এই সব অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” তিনি আরো জানান, আমার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। তাদের এই সকল অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকল সুধী ও শুভাকাঙ্ক্ষীগণকে সজাগ ও সচেতন থাকতে বলেছেন।

অপপ্রচারকারীরা তাদের এই হীনকর্ম থেকে আগামীতে বিরত না থাকলে তিনি ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com