আনোয়ার হোসেন | সোমবার, ১১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৬০ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা এলাকা পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ময়লা আবর্জনা অপসারণে ট্রাকের পাশাপাশি ভ্রাম্যমাণ ভ্যান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দুুপুরে পৌরসভার নিজস্ব কার্যালয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) আল ইয়াসা রহমান তাপাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসকের সহায়তা কমিটির সদস্য পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলি ভুট্ট, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আ,ম শহীদ উল্লাহ ভূইয়া, প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, ৫ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলার মোঃ মতিয়ার রহমান, পলাশবাড়ী প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ পাপুল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ। পৌর প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) বলেন, প্রাথমিক পর্যায়ে প্রতিদিন ৪নং ওয়ার্ড ও ৫ নং ওয়ার্ড এবং পাশাপাশি ২নং ওয়ার্ড বেলের ঘাট রোডের আংশিক এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভ্যান গুলো পাড়া মহল্লায় নিয়ে যাবেন ময়লা অপসারণ কর্মীরা, তারা বাঁশি বাজাবেন যা শুনে এলাকাবাসী তাদের বাসাবাড়ী, হোটেল ও অফিসের ময়লা আবর্জনা ঐ ভ্যানে দিয়ে দিবেন।
এই সেবা মূলক কাজের জন্য প্রতি মাসে প্রতি পরিবারকে ৫০ টাকা এবং হোটেল, অফিস ও অন্যান্য প্রতিষ্ঠানকে ১০০ টাকা করে দিতে হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com