শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“পাঠানদন্ডী ক্লাবের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প সম্পন্ন”

তৌফিক আলম চৌধুরী:   |   শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৩০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“পাঠানদন্ডী ক্লাবের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প সম্পন্ন”

২০ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাঠানদন্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চন্দনাইশ উপজেলা’র বরকল ইউনিয়নের পাঠানদন্ডী ক্লাবের উদ্যোগে সিএসআর কার্যক্রম উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে ফ্রী রক্তের গ্রুপ নির্নয় ও ডায়বেটিস নির্ণয় কর্মসূচি সহ মেডিসিন , চর্ম ও যৌন রোগ, নবজাতক শিশু রোগ সহ বিভিন্ন রোগের প্রায় ৫ শতাধিক এর চেয়ে বেশি রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।অনুষ্ঠান কর্মসূচীতে ক্লাবের সভাপতি রাশেদ খান মেনন ও সি.এস. আর. কার্যক্রমের প্রধান সমন্বয়ক, ক্লাবের সাধারণ সম্পাদক ফোরকান হামিদ আজাদ এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত প্রোগ্রামে ঢাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজের বিশেষজ্ঞ মেডিকেল টিমের অধীনে মেডিসিন বিভাগে (২৭২ জন),চর্ম ও যৌন বিভাগে(১৮৯ জন), নবজাতক ও শিশু বিভাগে (৯৩ জন)সহ মোট ৫৫৪ জন ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা গ্রহণ করেন।

এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন CTG Blood Bank এবং Pathandandi Blood Bank বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পরিচালনা করেন; এতে ৩১৭ জন সেবা গ্রহণ করেন। বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় কর্মসূচী পরিচালনা করেন পাঠানদন্ডী ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক ডা: মাজেদুল হাসান মাসুম। এতে ২৮৯ জন সেবা গ্রহণ করেন।উক্ত মানবিক প্রোগ্রামের আয়োজন করার পাঠানদন্ডী ক্লাবের ভূয়সী প্রশংসা করেন এলাকার উপস্হিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,শিক্ষক,রাজনীতিবিদ, সমাজসেবক ও সাংবাদিকবৃন্দ।

এই মহৎ উদ্যোগে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন,তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে পাঠানদন্ডী ক্লাব ও সি.এস.আর. কমিটির সদস্যবৃন্দ এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন পাঠানদন্ডী ক্লাব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com