শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রতারক চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ

এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি :   |   রবিবার, ১৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রতারক চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ
৮৯

কিশোরগঞ্জের হোসেনপুর থানা পুলিশ ময়মনসিংহের নান্দাইল ও হোসেনপুর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে।

থানা সুত্রে জানা গেছে, গত শনিবার (১৩ জুন) দুপুরে হোসেনপুর উপজেলা পরিষদের সামনে রাস্তায় একটি অটোরিক্সায় অজ্ঞাতনামা প্রতারক চক্র স্বর্ণ সাদৃশ্য বস্তু দিয়ে প্রতারণার চেষ্টাকালে স্থানীয় জনগন ও পথচারীরা ঐ প্রতারক চক্রের ২ সদস্য মোঃ হানিফ মিয়া (৩২)মো: মাসুম মিয়া (২৮)কে স্থানীয় লোকজন আটক করে থানায় খবর দিলে হোসেনপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে প্রতারণার কাজে ব্যবহৃত অটোরিক্সা এবং স্বর্ণ সাদৃশ্য বস্তুু সহ থানায় নিয়ে আসে।

পরে আসামীদের জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যের ভিত্তিতে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এর নেতৃত্বে পিএসআই মোঃ মৃদুল হাসান হৃদয়সহ একদল পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের অন্য ৬ সদস্যকে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার শেরপুর ইউনিয়ন এর মাদারী নগর এবং পাঁচরুখী এলাকা থেকে (১৪ জুন) রোববার গ্রেফতার করে হোসেনপুর থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যরা হলো ১। মোঃ আব্দুল মালেক ওরফে কাঞ্চন (৩৮) পিতা-আঃ কাদের ২। মোছাঃ সুবর্না আক্তার (২৫) স্বামী- তুফান শিকদার, পিতা-মোঃ মাসুদ ৩। হৃদয় হাসান মিয়া (২৮) পিতা- নাজিম উদ্দিন, ৪। মোঃ জাকারিয়া (৩৪), পিতা- আব্দুল কদ্দুস, ৫। তাসলিমা আক্তার (২৩) স্বামী- মোয় জাকারিয়া, পিতা- আব্দুল গফুর ৬। নাসিমা আক্তার (৩২), পিতা- আব্দুল গফুর, স্বামী- জাফর ইকবাল ৭। মোঃ হানিফ মিয়া, পিতা-মোশারফ হোসেন (৩২) ৮। মোঃ মাসুম মিয়া (২৮) পিতা- মৃত আঃ মোতালেব। এরা সকলে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় শেরপুর ইউনিয়নের বাসিন্দা।

দীর্ঘদিন যাবৎ এ প্রতারক দলটি হোসেনপুর ও আশপাশের এলাকায় চেতনানাশক ঔষধ ও স্বর্ণ সাদৃশ্যা চকচকে বস্তু দিয়ে প্রতারণা করে আসছিল বলে জানা গেছে ৷ এ বিষয়ে আইনি ব্যাবস্তা চলমান রয়েছে ৷

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com