শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জাবির ইবনে ওমর (উদয়)

ফখরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার :   |   রবিবার, ১২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জাবির ইবনে ওমর (উদয়)
৮৭

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে কুমিল্লার মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাবির ইবনে ওমর (উদয়)।

জাবিরের এই সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তার বাবা মো. ওমর ফারুক এবং মা রওশন আরা বেগম—উভয়েই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষাবান্ধব পারিবারিক পরিবেশ, নিয়মিত পড়াশোনা এবং অধ্যবসায়ের ফলেই সে এ কৃতিত্ব অর্জন করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, জাবির ছোটবেলা থেকেই মেধাবী, নিয়মানুবর্তী ও পরিশ্রমী। তার এই সাফল্য বিদ্যালয়ের জন্য গৌরবের বিষয়। ভবিষ্যতে সে আরও বড় সাফল্য অর্জন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

জাবির জানায়, ভবিষ্যতে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক (ডাক্তার) হয়ে মানুষের সেবা করাই তার স্বপ্ন। সে তার স্বপ্ন পূরণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

জাবিরের এই অর্জনে তার বাবা-মা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন এবং সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com