শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য
৫৯

প্রেমের টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছুটে এসেছেন এক চীনা যুবক। স্থানীয় এক তরুণীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ও প্রেমের সম্পর্কের পর তিনি বাংলাদেশে এসে তরুণীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।জানা গেছে, চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়াএলি (Jia Aili) নামের এক যুবকের সঙ্গে নবীনগর উপজেলার কাঁঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।সম্প্রতি সেই সম্পর্ককে পরিণতি দিতে জিয়াএলি চীন থেকে বাংলাদেশে আসেন। গত ১৫ জুন রাতে তিনি নবীনগর উপজেলার নীলনগর গ্রামে স্বপ্না আক্তারের মামার বাড়িতে পৌঁছান। চীনা যুবকের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। তাকে একনজর দেখার জন্য অনেক মানুষ সেখানে ভিড় করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা থাকা সত্ত্বেও দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে জিয়াএলি স্বপ্নার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারিবারিক আলোচনা করছেন।এ বিষয়ে স্বপ্না আক্তার ও তার পরিবারের সদস্যরা জানান, জিয়াএলি ইসলাম ধর্ম গ্রহণ করে স্বপ্নাকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করেছেন। বিয়ের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তারা ১৬ জুন ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাওয়ার পরিকল্পনা করেছেন।

স্থানীয়দের ভাষ্য, প্রেমের টানে চীন থেকে নবীনগরে এসে বিয়ের উদ্যোগ নেওয়ার ঘটনা এ অঞ্চলে অত্যন্ত বিরল। এ কারণে বিষয়টি সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com