শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরের চরভদ্রাসনে এক বাক প্রতিবন্ধী ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সিনিয়র রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা।   |   সোমবার, ২৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরের চরভদ্রাসনে এক বাক প্রতিবন্ধী ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
৮৯

ফরিদপুরের চরভদ্রাসনে এক বাক প্রতিবন্ধী ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বিএস জাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শিশুটি বাড়ির পাশে অবস্থান করছিল। এ সময় অভিযুক্ত আলতাফ ওরফে আদু (৪০) তাকে নির্জন পুরাতন ভবনের বারান্দার (সামনে) নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত আলতাফ উপজেলার পরিত্যক্ত জেলখানা সংলগ্ন একটি ভবনের সামনে টিনের ছাপড়া ঘরে বসবাস করে।

প্রত্যক্ষদর্শী এক নারী জানান, ‘আমরা এই দিক দিয়ে যাওয়ার সময় দেখি মেয়েটির সঙ্গে খারাপ কাজ করা হচ্ছে। পরে এলাকার কয়েকজন শিশু আদুকে আটক করে রাখলেও বড় কেউ সেখানে উপস্থিত না থাকায় সে ধস্তাধস্তি করে পালিয়ে যায়। পরে আমরা পুলিশ ও সাংবাদিকদের খবর দিই।’

শিশুটির মা জানান, ‘আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে। আমি এর বিচার চাই।’

ঘটনার পর শিশুটির পরিবার ও স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে চরভদ্রাসন থানার ওসি মো. আনোয়ার হোসেন দৈনিক তৃতীয় মাত্রা বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com