শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরে  জমিসংক্রান্ত বিরোধের জেরে কৃষকের বাড়িতে আগুন

ফরিদপুর জেলা প্রতিনিধি-   |   বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে  জমিসংক্রান্ত বিরোধের জেরে কৃষকের বাড়িতে আগুন

ফরিদপুরের সালথায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আকুব্বর শেখ (৪০) নামে এক কৃষকের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন ওই কৃষক। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আকুব্বর শেখের সঙ্গে প্রতিপক্ষের জাকের মাতুব্বরের বিরোধ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে আকুব্বরের বাড়িতে গিয়ে হামলা চালায় জাকের মাতুব্বর ও তার ছেলে রোমান মাতুব্বর। হামলার সময় রোমান কৃষক আকুব্বরের ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়। যদিও এ আগুনে তেমন ক্ষতি হয়নি।

তবে হামলা ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন কৃষক আকুব্বর। তার মাথা ফেটে গেছে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আকুব্বর বলেন, আমি গরিব মানুষ। আমার বাড়ি দখলের জন্য ওরা হামলা চালিয়েছে। আমি এ বিচার কার কাছে চাইব।

সালথা থানার ওসি মো. আতাউর রহমান  বলেন, ওই বাড়ির নারীরা ঝামেলা করেছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com