শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরে পুলিশের ক্যাডেট এএসআই পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে পুলিশের ক্যাডেট এএসআই পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
৯৮

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে এপ্রিল-২০২৬ ব্যাচের নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা বৃহস্পতিবার ফরিদপুর জেলা পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়েছে। ‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কার্যক্রমে জেলার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা অংশগ্রহণ করেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন করা হয়। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম।
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট শাখা), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকা মোহাম্মদ মোবারক হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ইউএন অপারেশনস), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ইয়াছির আরাফাত। তারা মাঠপর্যায়ে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
শারীরিক মাপ ও সনদপত্র যাচাই শেষে প্রাথমিক ধাপে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “বাংলাদেশ পুলিশে নিয়োগের ক্ষেত্রে মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে পড়ে আর্থিক লেনদেন করবেন না। আপনাদের যোগ্যতাই আপনাদের সাফল্যের একমাত্র চাবিকাঠি।”
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশীদ এবং শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ। এ সময় ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যোগ্য, মেধাবী ও শারীরিকভাবে সক্ষম প্রার্থীদের নির্বাচন নিশ্চিত করতে নিয়োগ কার্যক্রম কঠোর স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com