আ:ছালাম মোললা: | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৮৮ বার পঠিত | পড়ুন মিনিটে
গত ১ নভেম্বর থেকে দেশের কাঁচাবাজারেও পলিথিন এবং পলিপ্রোপাইলিন ব্যাগের ব্যবহার সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরেও ফরিদপুরের বিভিন্ন উপজেলার হাট বাজারেও কাঁচাবাজারসহ সর্বত্রই অবাধে চলছে এ পলিথিন ব্যাগের ব্যবহার। ব্যবসায়ীদের দাবি, খুচরা ও স্বল্প মূল্যের পণ্য বিক্রিতে বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই পলিথিনে পণ্য দিতে হচ্ছে ক্রেতাদের।
অপরদিকে পণ্য ক্রয়ের পর বিকল্প ব্যাগ কিনতে ক্রেতাদের টাকা খরচে অনীহা থাকায় বন্ধ হচ্ছে না নিষিদ্ধ পলিথিনের ব্যবহার সরেজমিনে ফরিদপুরে পৌরসভার কাঁচাবাজার ওচরভদ্রাসন,সদরপুর বিভিন্ন উপজেলার বিভিন্ন মাছবাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা প্রকাশ্যেই নিষিদ্ধ পলিথিন ব্যাগে সবজি, মাছসহ সব ধরনের পণ্য বিক্রি করছেন। ক্রেতা বিক্রেতা কেউ মানছেন না পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা। তবে বিকল্প সামগ্রী ব্যয়বহুল হওয়ায় বাধ্য হয়েই পলিথিন ব্যবহার করতে হচ্ছে বলে জানান ক্রেতা ও বিক্রেতারা।
সরকারি নির্দেশনা অমান্য করে পলিথিনে করে বিভিন্ন পণ্য বিক্রির বিষয়ে কাঁচাবাজারের ব্যবসায়ী মনোয়ারা বেগম বলেন, আমরা পণ্য বিক্রি করার সময় দেখি ক্রেতারা ব্যাগ নিয়ে আসেন না। তারা ব্যাগ নিয়ে এলে তাদের ব্যাগেই পণ্য দিতে পারি। আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের বাধা না দিয়ে যেখানে পলিথিন উৎপাদন হয় আগে তা বন্ধ করা উচিত।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com