আব্দুস সালাম মোল্লা: | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৯১ বার পঠিত | পড়ুন মিনিটে
সারাদেশে ইলিশ আহরণ ও বিক্রি নিষিদ্ধ থাকলেও ফরিদপুরের পদ্মা নদীবেষ্টিত একটি বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেদার বিক্রি হচ্ছে ইলিশ।
সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের লাল খাঁর বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে সাড়ে ৫ মণ ইলিশ জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী। এসময় এক অসাধু জেলেকে আটক করে চারদিনের কারাদণ্ড প্রদান করা হয় এবং এক ক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে যান।
পরে মাছগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এনে রাখা হয়। সেখান থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার কর্মকর্তাদের ডেকে তাদের মাঝে বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার জানান, ১৩ ই অক্টোবর হতে ৩রা নভেম্বর পর্যন্ত মা ইলিশ যাত্রা মাছ নিধন বন্ধ থাকবে। বিভিন্ন ইউনিট এ ব্যাপক ভাবে অভিযান পরিচালিত হচ্ছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী জানান, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারপরও অসাধু জেলেরা মাছ আহরণ ও বিক্রি করছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com