আনোয়ার হোসেন, | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৭২০ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার ফুলছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার উদাখালী ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করে উদাখালী ইউনিয়ন ছাত্রদল।
কর্মসূচির অংশ হিসেবে বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়।
এ সময় বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, উদাখালী ইউনিয়ন ছাত্রদলের নেতা সিমান্ত আহমেদ, লিটন মিয়া, শামীম মিয়া, রায়হান সরকার সহ ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদাখালী ইউনিয়ন ছাত্রদলের নেতা সিমান্ত আহমেদ জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা ও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের আশপাশে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ করা হয়েছে। তার মতে, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার বিষয়ে ইতিবাচক সচেতনতা সৃষ্টি করবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com