শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘ফোনালাপ’ ফাঁস, যা বললেন শেখ হাসিনা

আনোয়ার হোসেন:   |   মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ফোনালাপ’ ফাঁস, যা বললেন শেখ হাসিনা

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দেশ ছাড়ার পর একটি মাত্র বিবৃতি দিয়েছেন তিনি, তবে তারপর থেকে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার কণ্ঠস্বর সদৃশ বেশ কয়েকটি ফোনালাপ ছড়িয়ে পড়ছে, যা নিয়ে বিতর্ক চলছে। নেটিজেনদের দাবি, ভারতে অবস্থান করে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন।

রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ৩ মিনিট ১৭ সেকেন্ডের ফোনালাপে শেখ হাসিনার সাদৃশ্য কণ্ঠে কথোপকথন শোনা যায়। এতে তিনি সাবেক ছাত্রলীগ নেতা ও গোবিন্দগঞ্জের উপজেলা চেয়ারম্যান শাকিল আলম বুলবুলকে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলেন এবং বলেন, যারা তাদের বাড়িঘরে আগুন লাগিয়েছে, তাদের ঘরবাড়িও থাকবে না। ফোনালাপের অন্য প্রান্তে থাকা কণ্ঠটি শাকিল আলম বুলবুলের বলে ধারণা করছেন অনেকেই। যিনি বর্তমানে পলাতক।

ফাঁস হওয়া এই ফোনালাপে শেখ হাসিনার সাদৃশ্য কণ্ঠে নেতাকর্মীদের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নির্দেশনা দেয়া হয়। ফোনালাপে আরও শোনা যায়, “এবার একবার আসতে পারলে কেউ ফেলাতে পারবে না” এবং “২২৭টি হত্যার মামলা নিয়ে তালিকা করা হচ্ছে।”

সম্প্রতি ফাঁস হওয়া একটি ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠ সাদৃশ্য একজনকে বলতে শোনা যায়, “ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তোমাদের বাড়িঘরে যারা আগুন লাগিয়ে দিয়েছে, তাদের বাড়ি ঘর নেই? সব কথা কি বলে দিতে হয়?” এই ফোনালাপটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। নেটিজেনরা বলছেন, এটি শেখ হাসিনার ভারতে অবস্থানকালীন নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া নির্দেশনার একটি অংশ।

তবে এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল বলেন, ফাঁস হওয়া ফোনালাপটি শাকিল আলম বুলবুলের কিনা তা নিশ্চিত করে বলা মুশকিল। বুলবুলসহ সাবেক এমপি আবুল কালাম আজাদ এখনও আত্মগোপনে আছেন। তাদের বিরুদ্ধে মামলাও আছে। তাদের আটক করার জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com