শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বছরের পর বছর ভবদহের জলাবদ্ধতা: পানিবন্দি হাজারো মানুষ, মানবেতর জীবন।

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ।   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বছরের পর বছর ভবদহের জলাবদ্ধতা: পানিবন্দি হাজারো মানুষ, মানবেতর জীবন।
৭৮

টানা বর্ষণের পানিতে আবারও ডুবে গেছে যশোরের মনিরামপুর উপজেলার ভবদহ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। উপজেলার মশিয়াহাটি ইউনিয়নের কুলটিয়া গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই ভবদহ অঞ্চলের মানুষের জন্য নেমে আসে সীমাহীন দুর্ভোগ। বছরের পর বছর ধরে জলাবদ্ধতার কারণে তাদের পানির মধ্যেই বসবাস করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলন ও নানা উদ্যোগ নেওয়া হলেও কার্যকর সমাধান এখনো বাস্তবায়িত হয়নি।

এলাকাবাসীর দাবি, ভবদহ সমস্যার সমাধানে কোটি কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের কথা বলা হলেও সেই প্রকল্পগুলোর সুফল সাধারণ মানুষ পাচ্ছেন না। বরং প্রতি বর্ষা মৌসুমে একই দুর্ভোগ আরও প্রকট আকারে ফিরে আসে।

পানিবন্দি বাসিন্দারা জানান, “আমাদের মানবেতর জীবনযাপন এখন যেন নিয়তিতে পরিণত হয়েছে। বছরের পর বছর একই কষ্ট সহ্য করছি। এখন আর কারও আশ্বাসে ভরসা পাই না। আমরা ভবদহ সমস্যার স্থায়ী সমাধান চাই।”

অন্যদিকে দীর্ঘদিন পানিবন্দি থাকায় এলাকায় পানিবাহিত রোগের ঝুঁকি বেড়েছে। বিশুদ্ধ পানির সংকট, স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়া, হাত-পায়ে ঘা, চর্মরোগ, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন নারী, শিশু ও বৃদ্ধরা। অনেক পরিবার নিরাপদ আশ্রয় ও বিশুদ্ধ খাবার পানির সংকটে মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন না হলে প্রতিবছরই হাজার হাজার মানুষকে একই দুর্ভোগের শিকার হতে হবে। তারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ, চিকিৎসা সহায়তা এবং ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com