মোঃ ইমরান হোসেন: | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ১০২ বার পঠিত | পড়ুন মিনিটে
বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়নে ইউএসএআইডি এর আর্থিক সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় মানবাধিকার সংগঠন রাইট যশোরের আয়োজনে ইউনিয়ন লিগাল এইড কমিটির গঠন ও সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সভাপতিত্ব করেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসলাম হালদার । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার বৃন্দ ,কৃষি উপসহকারী কর্মকর্তা ,উপজেলা তথ্য সেবা সহকারী ,ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর আনসার ভিডিপির দলনেতা, শিক্ষক ,বাজার কমিটির সভাপতি ও এনজিও কর্মী ।
সভায রাইটস যশোরের কার্যক্রম আইন সহায়তা অ্যাক্টিভিটি ও লিগ্যাল এইড আইন 2000 সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন রাইট যশোরের আইন সহায়তা এক্টিভিটির উপজেলা অ্যাসিস্ট্যান্ট শান্তনু মন্ডল ও পাপিয়া আক্তার।
উক্ত সভাটি পরিচালনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা এইচএম বাবলুর রহমান সভায় সকলে একমত হন যে লিগাল এইডের কার্যক্রম প্রসারে এবং প্রচারে সকলে সম্মিলিতভাবে কাজ করবেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com