মোঃ ইমরান: | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ১১২ বার পঠিত | পড়ুন মিনিটে
বটিয়াঘাটা গীতা ফাউন্ডেশন এর অফিসে নাগরিক উদ্যোগের সহযোগিতায় গীতা ফাউন্ডেশন ও বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন এর আয়োজনে।
১০ জন দলিত নারীদের আঙ্গিনায় সবজি চাষের জন্য কৃষি উপকরণ সার বীজ প্রদান করা হয়। এলাকার প্রত্যেকটা দলিত ও পিছিয়ে পড়া নারী আঙ্গিনায় সবজি চাষ করতে উদ্বুদ্ধ হয় সে বিষয়ে উদ্বুদ্ধকরণ করা হয় আজকের সবাই কৃষি বিষয়ে পরামর্শদান করেন কৃষি উপসহকারী বটিয়াঘাটা কৃষি অফিস বটিয়াঘাটা খুলনা এর ডিপেন রায়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন খুলনা এর ও গীতা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সুব্রত কুমার মিস্ত্রী ।
আরো উপস্থিত ছিলেন গীতা ফাউন্ডেশন এর হিসাব রক্ষণ কর্মকর্তা পবিত্র মন্ডল। কৃষি কর্মকর্তা দলিত নারীদেরকে উদ্বুদ্ধ করেন রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে, প্রাকৃতিক ও জৈব যে কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করে ভালো ফসল এবং রোগ মুক্ত থাকার কৌশল বিষয়। গ্রামের সকল নারীরা যাতে স্বামীর পাশাপাশি বাড়িতে পড়ে থাকা যতটুকু আঙ্গিনা আছে সেখানে সবজি চাষ করে নিজেদের পুষ্টির চাহিদা পূরণ করে কিছু বিক্রয় করে পরিবারের সচ্ছলতা ফিরে আনতে সহায়তা করতে পারবে। নিজের উপার্জিত টাকা নিজের সন্তানদের লেখাপড়ায় সহায়তা করতে পারেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com