কামরুজ্জামান হেলাল, | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৯৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ঐক্য, সেবা ও অগ্রগতির প্রত্যয়ে গত রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় বড়লেখা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান।
আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে বড়লেখা ও মিশিগানে বসবাসরত কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামাল আহমেদ পাশার সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ ফয়সাল আহমেদ। পরবর্তীতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সদ্য বিদায়ী সভাপতি মুজিবুর রহমান।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মাহবুব আহমেদ চৌধুরী আলালকে শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল হালিম। এ সময় আগত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি। পরবর্তীতে নবনির্বাচিত ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
একে একে সংগঠনটির সিনিয়র নেতৃবৃন্দ ও নবনির্বাচিতরা বক্তব্য রাখেন। নবনির্বাচিত নেতারা বলেন, প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বড়লেখাবাসীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতেই সংগঠনটি কাজ করে যাবে। এই এলাকার গরীব-অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের একপর্যায়ে নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ নব নির্বাচিত সকলকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটি কাউন্সিলম্যান কামরুল হাসান, কাউন্সিলম্যান আবু মুসা, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, বড়লেখা পৌর কাউন্সিলর কাওসার পারভেজ, সাবেক পৌর মেয়র আবুল ইন্সম চৌধুরী, খলকুর রহমান, খাজা শাহাব, শাহেদুল হক, অ্যাডভোকেট সেলিম হোসেন, আহাদ আহমেদ, দেওয়ান আকমল চৌধুরী, সেলিম আহমেদ, এলিম চৌধুরী, ফয়সাল চৌধুরী, খোকন আহমেদ, ইঞ্জিনিয়ার আহাদ, জাবেদ চৌধুরী, শাহাদাত মিন্টু, মনজুরুল করিম তুহিন, আরমানি আসাদ, মো: লায়েছসহ আরও অনেকে। অতিথিরা প্রবাসে বাংলাদেশিদের ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে সংগঠনটির ভূমিকার প্রশংসা করেন।
মিশিগানের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে বড়লেখা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান পরিণত হয় এক মিলনমেলার আয়োজনে। পরে ডিনারের মাধ্যমে শেষ হয় বড়লেখাবাসীর এই আয়োজন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com