শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বদলগাছীতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন 

সাগর হোসাইন:   |   মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বদলগাছীতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন 

বদলগাছীতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।

জানা যায়, আজ মঙ্গলবার ৩রা ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় বদলগাছী উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার, বদলগাছী, নওগাঁ ও সভাপতি, উপজেলা খাদ্য  সংগ্রহ ও মনিটরিং কমিটি মাহমুদ হাসান উপস্থিত থেকে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোসা. সাবরিন মোস্তারী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, বদলগাছী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আবু রায়হান লিটন, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু সহ প্রমুখ।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, চলতি আমন মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ১০১৯ মেট্রিক টন ধান ও ৪৭ টাকা কেজি দরে ১৮২ মেট্রিক টন চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অভ্যন্তরীন এই ধান ও চাল সংগ্রহ চলবে। এই কার্যক্রম চুক্তি করেছেন উপজেলার ৬ জন মিলার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার, বদলগাছী, নওগাঁ ও সভাপতি, উপজেলা খাদ্য সংগ্রহ ও মনিটরিং কমিটি মাহমুদ হাসান জানান, আমরা প্রান্তিক কৃষকদের থেকে সরকারি মূল্য অনুযায়ী ধান, চাল সংগ্রহ করতে চাই যেন কৃষকেরা ন্যায্য মূল্য পায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com