শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বন্দরের পূজামণ্ডপে বিএনপির সমন্বয়ে দিনরাত পাহারার ব্যবস্থা করা হবে:- এম এ আজিজ

ইসমাইল ইমন   |   শনিবার, ০৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বন্দরের পূজামণ্ডপে বিএনপির সমন্বয়ে দিনরাত পাহারার ব্যবস্থা করা হবে:- এম এ আজিজ

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন এই উৎসব উপলক্ষে পতিত সরকারের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আওয়ামী অপশক্তি নতুনভাবে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।

বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে। তাই কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এদেরকে কিছুতেই সফল হতে দেওয়া হবে না। এই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ পরিবেশে পালন করতে সার্বিক সহযোগিতা করবে বন্দর থানার তিন ওয়ার্ড বিএনপি নেতারা।

বন্দরের প্রতিটি পূজামণ্ডপে বিএনপির সমন্বয়ে কমিটি গঠন করে দিনরাত পাহারার ব্যবস্থা করা হবে। বিএনপি নেতাকর্মীরা আওয়ামী অপশক্তির সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে। হিন্দু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার সমুন্নত রাখার জন্য আন্তরিকভাবে কাজ করবে।

তিনি শনিবার (৫ অক্টোবর) বিকেলে বন্দর কলসি দিঘির পাড়স্থ আজিজ এস্টেট প্রাঙ্গণে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষে ৩৬ ৩৭ ও ৩৮ নং ওয়ার্ড বিএনপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি মণ্ডপে ঐক্যবদ্ধভাবে টিম করে সনাতনীদের পাশে থাকে। কিন্তু আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে বিভাজনের রাজনীতি।

তারা বিভাজনের মাধ্যমে সব সময় দেশকে অস্থিতিশীল করে রাখার চেষ্টা করেছে। হিন্দুদের সবচেয়ে বেশী ক্ষতি আওয়ামী লীগই করেছে। তারা শান্তিপ্রিয় চট্টগ্রামে বারবার ধর্মীয় উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করেছে। কিন্তু চট্টগ্রামের সচেতন জনতা ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দেয়নি।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপির নেতাকর্মীরা যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে। বন্দর থানা বিএনপির সহ সভাপতি হাজ্বী মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সম্পাদকবৃন্দ কামাল উদ্দীন কোম্পানী, মোহাম্মদ সেলিম, হাজ্বী কামাল উদ্দীন, বন্দর থানা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, মো. হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. ওসমান, হাজ্বী মো. হোসেন, ৩৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লায়ন ফারক আহমেদ, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজম উদ্দীন, ৩৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হারুন, মহানগর মহিলাদলের সাবেক সহ সভানেত্রী শাহিদা খানম, মহানগর যুবদল নেতা তাজ উদ্দীন, ৩৭ নং ওয়ার্ড বিএনপির সি. যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন সাবু, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, মাহবুব আলম, সহ অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন, বন্দর থানা কৃষকদলের সভাপতি আব্দুর রহিম প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com