শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বন্ধু মহল প্রবাসী”র উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ”

তৌফিক আলম চৌধুরী ||​বিশেষ প্রতিনিধিঃ   |   শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বন্ধু মহল প্রবাসী”র উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ”
৬০

অসহায় ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ফেনী প্রবাসীদের সামাজিক ও মানবিক কল্যাণমূলক সংগঠন “বন্ধু মহল প্রবাসী”-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও দুঃস্থ পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

​ওমান প্রবাসী ফেনীর সন্তান জাহেদ হোসেন রাসেল-এর উদ্যোগে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ মানবিক আয়োজনে এলাকার অসংখ্য অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়।

​সাংবাদিক তৌফিক আলম চৌধুরী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আয়শা আক্তার আজাদী, আবদুল মান্নান, আরিফ খান জয়, ফাহিম, রিয়াজ, জাবেদ প্রমুখ। এ ছাড়া এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং সংগঠনের শুভাকাঙ্ক্ষীরা কর্মসূচিতে অংশ নেন।

​অনুষ্ঠানে উদ্যোগের প্রশংসা করে বক্তারা বলেন, “প্রবাসে থেকেও দেশের অসহায় মানুষের কথা ভুলে যাননি আমাদের প্রবাসীরা। জাহেদ হোসেন রাসেলের মতো প্রবাসীদের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রবাসী ভাইদের এই সহযোগিতা সমাজের দুঃস্থ মানুষের দুর্দশা কিছুটা হলেও লাঘব করবে।”

​আয়োজক ওমান প্রবাসী জাহেদ হোসেন রাসেল এক বার্তায় জানান, প্রবাসী হলেও দেশের প্রতি ও নিজ এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে এই ক্ষুদ্র প্রবাসীদের এই প্রয়াস। ভবিষ্যতে “বন্ধু মহল প্রবাসী”-এর পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক কাজ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

​ত্রাণ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন উপস্থিত প্রতিবন্ধী ও অসহায় মানুষেরা। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য শুভকামনা জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com