শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত কুকুরদের খাবারের ব্যবস্থা করল জবি ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:   |   শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত কুকুরদের খাবারের ব্যবস্থা করল জবি ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস বন্ধ থাকায় ভেতরে অবস্থানরত ক্ষুধার্ত কুকুরদের খাবারের ব্যবস্থা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এই উদ্যোগের মূল উদ্যোক্তা ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ। গত ২৫ সেপ্টেম্বর থেকে তার উদ্যোগে নেতাকর্মীরা দ্রুত সংগঠিত হয়ে ক্যাম্পাসের কুকুরদের জন্য খাবারের ব্যবস্থা করেন।

এসময় আরিফুল ইসলাম আরিফ বলেন, “কুকুর অবলা প্রাণী, ক্যাম্পাসে তারা সব সময় অবস্থান করে। কিন্তু ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাফেটেরিয়া বন্ধ, ভেতরে কোনো প্রোগ্রামও নেই। ফলে কুকুরগুলো খাবারের সংকটে পড়ে। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা দ্রুত কিছু খাবারের ব্যবস্থা করি। ছাত্রদল মানবিক ও সাম্যের রাজনীতিতে বিশ্বাসী।”

এসময় উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, আহ্বায়ক সদস্য রাহাত হাসান, মাসফিকুল ইসলাম রাইন, সাইফুল ইসলাম রাফিদ, আতাউল্লাহ আহাদ, আশরাফুল ইসলামসহ আরো অনেকে।

ক্যাম্পাসের অনেক শিক্ষার্থী বিষয়টিকে মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন। তাদের মতে, প্রাণীদের জন্য এমন কাজ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যদেরও উদ্বুদ্ধ করবে। একইসঙ্গে তারা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন মানবিক কর্মকাণ্ডে আরও এগিয়ে আসবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com